Dhaka ১০:০৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আবু আব্বাস কলেজে নবীন শিক্ষার্থীকে ছুরিকাঘাত, মাদকাসক্তদের হামলার প্রতিবাদে মানববন্ধন

Screenshot

প্রকাশের সময় 24/09/2025

‎নেত্রকোণার আবু আব্বাস ডিগ্রি কলেজে ইন্টারমিডিয়েট প্রথম বর্ষের নবীন শিক্ষার্থী তাঈম তালুকদার তনয়কে (১৬) ছুরিকাঘাত করেছে কলেজের কিছু চিহ্নিত মাদকাসক্ত শিক্ষার্থী। এ ঘটনায় গুরুতর আহত তনয় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
‎ঘটনার প্রতিবাদে ২৪ সেপ্টেম্বর বুধবার দুপুরে কলেজ ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচি পালন করে আবু আব্বাস কলেজের সাধারণ শিক্ষার্থীরা।
‎জানা যায়, ভর্তি হওয়ার মাত্র তিনদিনের মাথায় তনয় কলেজ ক্যাম্পাসে দ্বিতীয় বর্ষের কয়েকজন মাদকাসক্ত শিক্ষার্থীর দৌরাত্ম্যের শিকার হয়। তারা নবীনদের কাছ থেকে জোরপূর্বক টাকা-পয়সা ও মোবাইল নিয়ে মাদকসেবন করে এবং ছাত্রীদের ইভটিজিং করে আসছে।
‎মঙ্গলবার দুপুরে তনয়ের কাছে টাকা দাবি ও গ্রুপে যোগ দেওয়ার চাপ দেয় তারা। তনয় রাজি না হওয়ায় পরিকল্পিতভাবে হামলার শিকার হয়।
‎মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কলেজে দীর্ঘদিন ধরে একটি চক্র মাদকসেবন ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। অথচ প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। দ্রুত দোষীদের গ্রেপ্তার করে ক্যাম্পাসে নিরাপদ পরিবেশ ফিরিয়ে না আনলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

md rezaul hasan

Popular Post

জনগণের প্রত্যাশা বাস্তবায়নে কাজ করব — ইউএনও সানজিদা চৌধুরী

আবু আব্বাস কলেজে নবীন শিক্ষার্থীকে ছুরিকাঘাত, মাদকাসক্তদের হামলার প্রতিবাদে মানববন্ধন

Update Time : ০৩:০৪:১৪ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫