Dhaka ০৪:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ২ জনের মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ০২:৪৮:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
  • ১৬৪ Time View

প্রকাশের সময় 14/03/2026

শুক্রবার সকালে জেলার খালিয়াজুরী উপজেলার চাকুয়া গ্রামে বজ্রপাতে সুদিন সরকার (৪৩) নামে একজন ও দূর্গাপুর উপজেলার চন্ডিগর ইউনিয়নের আলমপুর গ্রামের আকাশ মিয়া (২৫) নামে নিহত হয়েছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে খালিয়াজুরী উপজেলার নলসিটি হাওরে গবাদিপশুকে ঘাস খাওয়াচ্ছিলেন সুদিন সরকার। হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হলে তিনি গরু নিয়ে বাড়ি ফেরার চেষ্টা করেন। এ সময় বজ্রাঘাতে তিনি গুরুতর আহত হন। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

অন্যদিকে, দুর্গাপুর উপজেলার আলমপুর গ্রামে রাজমিস্ত্রির কাজে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন আকাশ মিয়া। পথে ঝোড়ো বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে একটি ধানখেতের পাশে তিনি অচেতন হয়ে পড়ে থাকেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের চিকিৎসক ডা. তানজিরুল ইসলাম রায়হান জানান, হাসপাতালে আনার আগেই আকাশের মৃত্যু হয়েছে। তার শরীরে বজ্রপাতের স্পষ্ট চিহ্ন রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

md rezaul hasan

কেন্দুয়ায় দুর্বৃত্তের আগুনে বাক প্রতিবন্ধী নারীর বসতঘর পুড়ে ছাই

নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ২ জনের মৃত্যু

Update Time : ০২:৪৮:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬