Dhaka ০৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশের সময় 10/05/2026

নেত্রকোনার কলমাকান্দায় পানিতে ডুবে আড়াই বছরের তাইফা মনি নামক এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে।
মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে আজ রোববার (১০ মে) সকাল ১০টার দিকে কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের দক্ষিণ সুনই গ্রামে।
মৃতের পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, দক্ষিণ সুনই গ্রামের তরিকুল ইসলাম ও রুবি আক্তার দম্পতির আড়াই বছরের একমাত্র কন্যা সন্তান তাইফা মনি।  সকাল থেকেই তাইফার বাবা মা ধান শুকাতে ব্যস্ত ছিল। এ সময় তাইফা বাড়ির সামনে খেলা করছিল। কিছুক্ষণ পর তাইফাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন চারদিকে খোঁজাখুজি  শুরু করে। খুঁজাখুজির এক পর্যায়ে বাড়ির পাশে ডোবার পানিতে তাইফাকে ভাসতে দেখে সেখান থেকে উদ্ধার করে দ্রুত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করে।
কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল হাসেম এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,  আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর হয়েছে। এ ব্যপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

md rezaul hasan

কেন্দুয়ায় দুর্বৃত্তের আগুনে বাক প্রতিবন্ধী নারীর বসতঘর পুড়ে ছাই

কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

Update Time : ০৫:৫৩:২৩ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬