Dhaka ১১:২৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জনগণের প্রত্যাশা বাস্তবায়নে কাজ করব — ইউএনও সানজিদা চৌধুরী

প্রকাশের সময় 27/07/2026

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা চৌধুরী বলেছেন, প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে সরকারের লক্ষ্য ও জনগণের প্রত্যাশা বাস্তবায়নে নিষ্ঠার সঙ্গে কাজ করবেন। একই সঙ্গে কেন্দুয়াকে বর্তমান অবস্থার চেয়ে আরও এগিয়ে নিতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সোমবার (২৭ জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে অনুষ্ঠিত পরিচিতি ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ইউএনও সানজিদা চৌধুরী বলেন, “আমরা প্রজাতন্ত্রের কর্মচারী। যেখানে দায়িত্ব পালন করি, সেখানেই সরকারের লক্ষ্য ও জনগণের প্রত্যাশা বাস্তবায়নে কাজ করে থাকি। আমি কেন্দুয়াকে যেমন অবস্থায় পেয়েছি, তার চেয়ে আরও এগিয়ে নিতে সর্বাত্মক চেষ্টা করব। এ কাজে আপনাদের সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি।”
তিনি বলেন, উপজেলার সার্বিক উন্নয়নের পাশাপাশি মাদক, জুয়া, অবিচার-অনাচার ও বিভিন্ন অনিয়ম প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক এবং সর্বস্তরের জনগণের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈম-উল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নুরুল হক ভূইয়া, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূইয়া, সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূইয়া মজনু, উপজেলা জামায়াতের সভাপতি আবু সাদেক, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান, মিডিয়া ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্ব শর্মা, শিক্ষক নেতা মনিরুজ্জামান খান কাজলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

#######

মজিবুর রহমান
০১৯১৭৯৮৪৮২৯
২৭/৭/২৬

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

md rezaul hasan

Popular Post

জনগণের প্রত্যাশা বাস্তবায়নে কাজ করব — ইউএনও সানজিদা চৌধুরী

জনগণের প্রত্যাশা বাস্তবায়নে কাজ করব — ইউএনও সানজিদা চৌধুরী

Update Time : ০৯:১৯:১৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬