Dhaka ০৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আটপাড়ায় বজ্রপাতে কৃষক নিহত

প্রকাশের সময় 06/05/2024

নেত্রকোনার আটপাড়ায় বন্দে ধান কাটার সময় বজ্রপাতে দেলোয়ার মিয়া (৩৫) নামক এক কৃষকের মৃত্যু হয়েছে।ঘটনাটি ঘটেছে আজ সোমবার (০৬ মে) সকালে সাড়ে আটটার দিকে নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার স্বরমুশিয়া গ্রামের সামনের বন্দে।

নিহত কৃষক দেলোয়ার মিয়া আটপাড়া উপজেলার স্বরমুশিয়া গ্রামের ফিরোজ মিয়ার ছেলে।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, দেলোয়ার মিয়া সকালে নিজের জমির ধান কাটতে যায়। সকাল সাড়ে ৮টার দিকে আকাশ কালো করে বৃষ্টিপাত শুরু হয়। এ সময় হঠাৎ বজ্রপাতে দেলোয়ার মাটিতে লুটিয়ে পড়ে। আশপাশের অন্যান্য কৃষকরা তাকে উদ্ধার করে দ্রুত আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে আটপাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তাওহীদুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

md rezaul hasan

বিশ্ববিদ্যালয়ের পাশে জমি দখলের অভিযোগ সাবেক কমিশনার বাশারের বিরুদ্ধে, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

আটপাড়ায় বজ্রপাতে কৃষক নিহত

Update Time : ০৬:২৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪