Dhaka ০২:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অবশেষে চালু হয়েছে মোবাইলের ফোর–জি সেবা

  • Reporter Name
  • Update Time : ০৪:৫৯:০১ অপরাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০২৪
  • ৬৪৪ Time View

প্রকাশের সময় 28/07/2024

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিক্ষোভ ও সহিংসতা শুরু হয়। এরই প্রেক্ষিতে সরকার ১৯ জুলাই মধ্যরাত থেকে কারফিউ জারি করে, যা সময়-সময় শিথিল রেখে এখনো বলবৎ রয়েছে। কারফিউর আগেই ১৭ জুলাই মধ্যরাত থেকে ফোর-জি নেটওয়ার্ক বন্ধ করায় দেশের মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায়। এর পরের দিন ১৮ জুলাই রাত পৌনে নয়টা থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগও বন্ধ হয়ে যায়। এতে পুরো দেশই ইন্টারনেট-বিচ্ছিন্ন ছিল।

সারা দেশে আজ রোববার বেলা তিনটা থেকে চালু হয়েছে মোবাইলের ফোর–জি সেবা। তিন দিনের জন্য ৫ জিবি করে বোনাস পাবেন গ্রাহকেরা। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক আজ রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে এক ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন। দেশের ইন্টারনেট পরিস্থিতি নিয়ে তিনি মোবাইল অপারেটর ও সরকারি কর্মকর্তাদের ব্রিফ করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

md rezaul hasan

Popular Post

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

অবশেষে চালু হয়েছে মোবাইলের ফোর–জি সেবা

Update Time : ০৪:৫৯:০১ অপরাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০২৪