Dhaka ০৩:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইংরেজিতে শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে কেন্দুয়ায় অভিভাবক সমাবেশ

প্রকাশের সময় 24/07/2026

নেত্রকোণার কেন্দুয়ায় শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষতা বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে কেন্দুয়া পাবলিক হলে রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রামের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রভাষক ছহীহ শাফি। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোণা-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী।
প্রধান অতিথির বক্তব্যে ড. রফিকুল ইসলাম হিলালী বলেন, বর্তমান বিশ্বে প্রতিযোগিতামূলক পরিবেশে টিকে থাকতে ইংরেজি ভাষায় দক্ষতার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের ইংরেজি শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে তিনি নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে “রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রাম” চালু করা হয়েছে। তিনি অভিভাবকদের সন্তানদের নিয়মিত পাঠদানে উৎসাহিত করার পাশাপাশি এই কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানান।

জানা যায়, ইতোমধ্যে উপজেলার বিপুলসংখ্যক শিক্ষার্থী অনলাইনে নিবন্ধন সম্পন্ন করেছে। কোচিং কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করার আগে অভিভাবকদের মতামত গ্রহণ, পরামর্শ বিনিময় এবং কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরতেই এ সমাবেশের আয়োজন করা হয়।
উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবুল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈম-উল ইসলাম চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আ. ব. মোকতাদের বিল্লাহ, ময়মনসিংহ ব্রিটিশ একাডেমির পরিচালক সামিউল আলম, কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম কবি মোমেন এইচসহ আরও অনেকেই।
এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং সুধীজন উপস্থিত ছিলেন। বক্তারা শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষ করে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে অভিহিত করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

md rezaul hasan

Popular Post

আটপাড়ায় প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ইংরেজিতে শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে কেন্দুয়ায় অভিভাবক সমাবেশ

Update Time : ০৮:০১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬