Dhaka ০৭:৫০ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কলমাকান্দায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একজন নিহত

প্রকাশের সময় 17/05/2026

পাওনা টাকা চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মোঃ বাবুল মিয়া (৬২) নামক একজন নিহত হয়েছে।
ঘটনাটি ঘটেছে আজ রবিবার সকাল সাড়ে ৯টার দিকে নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের বড়দল গ্রামে।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বড়দল গ্রামের সোনাফর মিয়ার পুত্র বাবুল মিয়া (৬২) বড়দল পূর্ব পাড়া গ্রামের সোবহান মুন্সীর পুত্র হাবিবুর রহমানের (৬০) কাছে গত ২০/২৫ দিন পূর্বে ধান কাটার মজুরী বাবদ ১০ হাজার টাকা পাইতো।
আজ রবিবার সকাল পৌনে ৯ টার দিকে বাবুল মিয়া ধান ভাঙ্গানো মেশিনে শ্রমিক হিসেবে কাজ করছিল এবং তার পুত্র সিরাজুল ইসলাম (২৪) পাশ্ববর্তী ধান ক্ষেতে ধান কাটছিল। এ সময় সিরাজুল তার ক্ষেতের পাশ দিয়ে হাবিবুর রহমানকে যেতে দেখতে পেয়ে বাবার পাওনা টাকা চায়। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। কথা কাটাকাটি চলাকালে হাবিবুরের সাথে থাকা বাদশাহ্ মিয়ার পুত্র সাদ্দাম (২৫), হুজু মিয়ার পুত্র মোস্তাকিম (৩৫) ও মোজাকিম (২৬) সিরাজুলকে মারধর করতে থাকে। এ দৃশ্য দেখে বাবুল মিয়া তার পুত্র সিরাজুলকে বাঁচাতে দৌড়ে এগিয়ে এলে সাদ্দাম গংরা তাকে নিচে মাটিতে ফেলে কিল ঘুসি লাথি মারতে থাকে। এ সময় পিতা পুত্রের আর্ত-চিৎকারে আশপাশের লোকজন আসতে দেখে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
স্থানীয় এলাকাবাসী আহত পিতা পুত্রকে উদ্ধার করে দ্রুত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে বাবুল মিয়াকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ হাফিজুল ইসলাম এর সাথে কথা বললে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোস্তাকিমকে আটক করা হয়েছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

md rezaul hasan

Popular Post

নেত্রকোনায় নিজ বসত ঘরে গলা কেটে একজনকে হত্যা

কলমাকান্দায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একজন নিহত

Update Time : ০৪:৫৫:১৯ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬