Dhaka ১১:১৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

খালিয়াজুরীতে বজ্রপাতে জেলের মৃত্যু

প্রকাশের সময় 11/10/2024

নেত্রকোণার খালিয়াজুরী উপজেলায় হাওড়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তানভীর মিয়া (১৯) নামের এক জেলের মৃত্যু হয়েছে।

খালিয়াজুরী থানার অফিসার ইনচার্জ মোঃ মকবুল হোসেন জানান, খালিয়াজুরী উপজেলার সদর ইউনিয়নের গছিখাই গ্রামের গোলাম মোস্তফার ছেলে তানভীর মিয়াসহ তিন জন নৌকা নিয়ে গত বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাতে ইয়ারাবাজ হাওড়ে মাছ ধরতে যায়। রাত আনুমানিক দেড়টার দিকে হঠাৎ বজ্রপাতে তানভিরসহ সাথে থাকা অপর দুই জন গুরুতর আহত হয়। হাওড়ে মাছ ধরতে আসা আশপাশের নৌকার জেলেরা দেখতে পেয়ে, তাদেরকে উদ্ধার করে নিজ গ্রামে নিয়ে যায়।

তাৎক্ষণিকভাবে গ্রামবাসী তিনজনকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তানভিরকে মৃত ঘোষণা করেন আর বাকী দুইজনকে হাসপাতালে ভর্তি করেন। তাদের দুইজনের অবস্থা খুবই খারাপ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

md rezaul hasan

Popular Post

জনগণের প্রত্যাশা বাস্তবায়নে কাজ করব — ইউএনও সানজিদা চৌধুরী

খালিয়াজুরীতে বজ্রপাতে জেলের মৃত্যু

Update Time : ০৯:৩৫:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪