
প্রকাশের সময় 06/05/2026
নেত্রকোনা জেলার দূর্গাপুর উপজেলা ভবানীপুরে বন্য হাতির আক্রমণে পার্থ রাংসা (১৯) নামক এক উপজাতি কৃষক নিহত হয়েছে।
দূর্গাপুর থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ বুধবার সকালে সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ভবানীপুর গ্রামের লিপসন নকরেক এর পুত্র পার্থ রাংসা মঙ্গলবার রাত আনুমানিক ১২ টার পর পাকা ধান ক্ষেত পাহারা দিয়ে বাড়ি ফেরার পথে বন্য হাতির আক্রমণে নিহত হয়।
এ খবর ছড়িয়ে পড়লে সীমান্ত এলাকার জনগনের মাঝে চরম আতংক ও উদ্বেগ দেখা দিয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
এ কে এম আব্দুল্লাহ্ 
















