Dhaka ১০:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনায় কিশোর-কিশোরীদের সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কৈশোর মেলা অনুষ্ঠিত

প্রকাশের সময় 12/06/2024

ইভটিজিং, বাল্যবিবাহ, স্বাস্থ্য সেবা মাদকাসক্তিসহ কিশোর-কিশোরীদের বিভিন্ন ইস্যু ও তাদের সুরক্ষা বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নেত্রকোনার দুর্গাপুরে কৈশোর মেলা অনুষ্ঠিত হয়েছে৷

সুসং আদর্শ বিদ্যানিকেতন চত্বরে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. রকিবুল হাসান।

মেলায় উপজেলার ৭ টি ইউনিয়ন ও ১টি পৌরসভার কিশোর -কিশোরী ক্লাবের ৮টি স্টল স্থান পায়। উদ্বোধনের পর অতিথিরা স্টলগুলো ঘুরে ঘুরে দেখেন। স্টলগুলোতে ক্লাবের সদস্যরা দেয়ালিকা ও স্বাস্থ্যসচেতনতামূলক বার্তা, পুষ্টি কর্ণার, উদ্ভাবনী বিভিন্ন প্রজেক্ট, রক্তের গ্রুপ নির্ণয় করাসহ বিভিন্ন স্টল প্রদর্শন করে।

মেলার আয়োজকরা জানান, কৈশোর মানবজীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এ সময়ে কিশোর-কিশোরীদের শারীরিক ও মানসিক পরিবর্তন ঘটে। যে কারণে তাদের সচেতন ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এ মেলার আয়োজন।

এরপর সংগীত, নৃত্য ও আবৃত্তি, প্রবন্ধ ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

md rezaul hasan

Popular Post

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

নেত্রকোনায় কিশোর-কিশোরীদের সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কৈশোর মেলা অনুষ্ঠিত

Update Time : ০৭:৪০:১৬ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪