
প্রকাশের সময় 18/05/2026
একতা স্বচ্ছতা ও দলিল তল্লাশ কারকদের সু সংগঠিত করতে নেত্রকোনা জেলা দলিল তল্লাশ কারক সমিতির কমিটি গঠন করা হয়েছে। আজ ১৭ ই মে রবিবার সকালে জেলা সাবরেজিস্ট্রি অফিস এর দলিল তল্লাশ সমিতির কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়।
এ সময় জেলার সকল দলিল তল্লাশ কারকদের মতামতের ভিত্তিতে একে এম মনির চৌধুরী মোমেন কে সভাপতি ও মাজহারুল ইসলাম মামুন কে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি গঠন করা হয়। অচিরেই সভাপতি এবং সাধারণ সম্পাদক পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করবেন।
এ কে এম এরশাদুল হক জনি 
















