Dhaka ০৩:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনায় বিয়ের খাবার খেয়ে বরসহ ২০ জন অসুস্থ

প্রকাশের সময় 06/04/2026

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় বিয়ে দাওয়াত খেয়ে  বরসহ অন্তত ২০ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। 

এ ঘটনায়  এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খাবারের মান ও স্বাস্থ্যবিধি নিয়ে প্রশ্ন তুলেছেন বরযাত্রীসহ স্থানীয়রা।

গতকাল রোববার মোহনগঞ্জ উপজেলার মানশ্রী গ্রামে কনের বাড়িতে ভোজ শেষে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আটপাড়া উপজেলার শুনই গ্রামের বাসিন্দা সিদ্দিকুর রহমানের ছেলে মনিরুল ইসলাম বিয়ে করেন পাশ্ববর্তী মোহনগঞ্জ উপজেলার  মানশ্রী গ্রামে। গতকাল রোববার বরযাত্রী নিয়ে মানশ্রী  গ্রামে যান মনিরুল। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে ভোজে অংশ নেন বরসহ বরের লোকজন।

খাবার খেয়ে নিজ এলাকা আটপাড়ায় ফেরার কিছুক্ষণের মধ্যেই বরসহ প্রায় ২০ জন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

অসুস্থদের মধ্যে বমি, ডায়রিয়া ও তীব্র পেটব্যথার উপসর্গ দেখা দিলে দ্রুত তাদের আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। বর্তমানে আক্রান্তদের অধিকাংশ হাসপাতালে ভর্তি রয়েছেন, আর কয়েকজন স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।

শুনই গ্রামের বাসিন্দা নূর মোহাম্মদ বলেন, খাবার খাওয়ার কিছুক্ষণ পরই একে একে সবাই অসুস্থ হয়ে পড়ে।অনেকের অবস্থা খারাপ হওয়ায় দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

এদিকে বরপক্ষের অভিযোগ, খাবারে কোনো ধরনের ক্ষতিকর উপাদান থাকতে পারে। 

আটপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উত্তম কুমার পাল বলেন, বমি, ডায়রিয়া ও পেট ব্যথা নিয়ে কয়েকজন রোগী ভর্তি হয়েছেন। কী কারণে এ ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

md rezaul hasan

কেন্দুয়ায় দুর্বৃত্তের আগুনে বাক প্রতিবন্ধী নারীর বসতঘর পুড়ে ছাই

নেত্রকোনায় বিয়ের খাবার খেয়ে বরসহ ২০ জন অসুস্থ

Update Time : ১১:০৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬