Dhaka ০৮:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

প্রকাশের সময় 26/03/2024

শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা আর মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, ক্ষুধা ও দারিদ্রমুক্ত সুখী সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ার দীপ্ত অঙ্গীকারের মধ্য দিয়ে নেত্রকোনায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।

প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে স্বাধীনতা দিবসের কার্যক্রম শুরু হয়। সুর্যোদয়ের সাথে সাথে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে কালেক্টরেট ভবন প্রাঙ্গণ ও সাতপাইয়ে নির্মিত স্মৃতিসৌধে সকল সরকারী, আধা সরকারী, সায়ত্বশাসিত ও বেসরকারী প্রতিষ্ঠান এবং বিভিন্ন রাজনৈতিক সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ পুস্পস্তবক অর্পন করেন। সেই সাথে সকল সরকারী, আধা সরকারী, সায়ত্বশাসিত ও বেসরকারী প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৮টার দিকে নেত্রকোনা আধুনিক স্টেডিয়াম মাঠে শিশু কিশোর সমাবেশ, কুচকাওয়াজ ও মনোজ্ঞ ডিসপ্লে অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় শিশু একাডেমির উদ্যোগে মুক্তিযুদ্ধ বিষয়ক চিত্রাংকন প্রতিযোগিতা, কালেক্টরেট স্কুল প্রাঙ্গণে মহিলাদের অংশ গ্রহণে আলোচনা ও ক্রীড়া প্রতিযোগিতা, বিনা টিকেটে মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র প্রদর্শণ, সকল শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত এবং জাতির শান্তি সমৃদ্ধি দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে মসজিদ, মন্দির, গীর্জা ও প্যাগোডায় বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়। বিকাল ৩টায় স্থানীয় পাবলিক হলে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও সন্ধ্যায় সরকারী বেসরকারী ভবনে আলোকসজ্জা ও রাতে হাসপাতাল, জেলখানা, শিশু পরিবার ও প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্রে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

md rezaul hasan

Popular Post

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

নেত্রকোনায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

Update Time : ০৫:৩০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪