Dhaka ০৫:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পূর্বধলায় নালার পানিতে পড়ে শিশুর মৃত্যু

প্রকাশের সময় 16/06/2026

নেত্রকোণার পূর্বধলায় নানার বাড়িতে বেড়াতে এসে নালার পানিতে পড়ে ১৯ মাস বয়সী হুমায়রা আক্তার (১৯ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে, আজ মঙ্গলবার (১৬ জুন) বিকেলে নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের কন্দর্প বাশাঁটি গ্রামে।

মৃত হুমায়রা আক্তার নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলার সুসং ধোবাহালা গ্রামের বাসিন্দা মোঃ কাইয়ুম ও ফাহিমা আক্তার মীম দম্পতির মেয়ে।

মৃতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ জুন হুমায়রা তার মা-বাবার সঙ্গে পূর্বধলা উপজেলার কন্দর্প বাশাঁটি গ্রামে নানাবাড়িতে বেড়াতে আসে। তার নানা এরশাদ মিয়ার বাড়িতে তারা অবস্থান করছিলেন।

পরিবারের সদস্যরা জানান, শিশু হুমায়রা মঙ্গলবার বিকেলে বাড়ির কাছে খেলাধুলা করার সময়  সবার অগোচরে বাড়ি কাছে উত্তর-পূর্ব পাশে ড্রেনের পানিতে পড়ে যায়। পরিবারের লোকজন হুমায়রাকে কোথাও দেখতে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করে। খোজাখুজির এক পর্যায়ে শিশুটির বাবার দাদা শ্বশুর মহিউদ্দিন (৮০) নালার পানিতে খোঁজার সময় পায়ের সঙ্গে কিছু লেগে গেলে বিষয়টি টের পান। পরে স্থানীয় লোকজনের সহায়তায় শিশুটিকে উদ্ধার করে নেত্রকোণা সদর উপজেলার হাটখলা বাজারে এক পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর শিশুটিকে মৃত ঘোষণা করা হয়।

এ ব্যাপারে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

md rezaul hasan

Popular Post

নেত্রকোনায় নিজ বসত ঘরে গলা কেটে একজনকে হত্যা

পূর্বধলায় নালার পানিতে পড়ে শিশুর মৃত্যু

Update Time : ১০:৫০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬