Dhaka ০৩:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেফতার করে বিচার করতে হবে ——- নাহিদ ইসলাম এমপি

প্রকাশের সময় 24/07/2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধী দলের চীফ হুইপ নাহিদ ইসলাম এমপি বলেছেন, বিএনপি নির্বাচনের পূর্বে ৩১ দফা রাষ্ট্র সংস্কার প্রস্তাব ও গণভোটের রায় বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিল। রাষ্ট্র ক্ষমতায় আসার পর তারা রাষ্ট্র সংস্কার প্রস্তাব ও গণভোটের রায় বাস্তবায়ন থেকে সরে গিয়ে নিজেদের ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করছে। দেশের মানুষ যে আশা আকাংখা নিয়ে গণ অভ্যুত্থানে জীবন দিয়েছিল, তাদের আশা আকাঙ্খা বাস্তবায়নের অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে।  তিনি বলেন, বিএনপির সরকার ক্ষমতায় আসার পরপরই উচিত ছিল, ফ্যাসিস্টের দোসর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারন করে তাকে বিচার বিচারের মুখোমুখি করার। আমরা এখানে এসে জানতে পারলাম, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু শারিরীক অসুস্থতা দেখিয়ে পদত্যাগ করেছেন। আমরা এই জুলাই পদযাত্রা থেকে বলছি, এই দুর্নীতিবাজ রাষ্ট্রপতি যাতে কোন ভাবেই সেইফ একজিট বা নিরাপদে দেশ থেকে পালাতে না পারে, সেই জন্য সবাইকে সজাগ থাকতে হবে। এই ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেফতার করে বিচার করতে হবে। জুলাই সনদ বাস্তবায়নে আমরা সংসদের পাশাপাশি রাজপথে আছি। এই আন্দোলন সফল করতে আমরা নেত্রকোনাবাসীকে পাশে চাই।

তিনি আজ শুক্রবার রাত ৯টার দিকে নেত্রকোনা পুরাতন কালেক্টরেট ভবনের উন্মুক্ত প্রাঙ্গণে দেশ গড়তে জুলাই পদযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।
নেত্রকোনা জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ইন্জিনিয়ার ইফতেখার শামীম এর সভাপতিত্বে জুলাই পদযাত্রা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনসিপির মূখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
অন্যানের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় ছাত্রশক্তি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব খান তালহা মোহাম্মদ রাফি, কেন্দ্রীয় সংগঠক সোহাগ মিয়া প্রীতম, জেলা এনপিপির সদস্য সচিব মোঃ ফাহিম রহমান খান পাঠান প্রমূখ।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

md rezaul hasan

Popular Post

আটপাড়ায় প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেফতার করে বিচার করতে হবে ——- নাহিদ ইসলাম এমপি

Update Time : ১১:৪৮:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬