Dhaka ০৩:৪০ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বসতঘরের মাটির নিচে মিলল ইয়াবা, মাদক কারবারি গ্রেফতার

প্রকাশের সময় 09/09/2026

কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের রামপুর গ্রামে অভিযান চালিয়ে বসতঘরের মাটির নিচ থেকে ১৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নয়ন মিয়া (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কেন্দুয়া থানার একটি পুলিশ দল গড়াডোবা ইউনিয়নের জনতা বাজারসংলগ্ন রামপুর গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় স্থানীয় এলাকাবাসীর সহায়তায় নয়ন মিয়াকে আটক করা হয়।

পরে তার বসতঘরের মাটির নিচে তল্লাশি চালিয়ে ১৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃত নয়ন মিয়া রামপুর গ্রামের মৃত আবুল কাশেম ও মোছা. কুলসুম আক্তারের ছেলে। স্থানীয়দের দাবি, নয়ন মিয়া পেশায় একজন প্রাইভেটকার চালক হলেও দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

এ ঘটনায় কেন্দুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

md rezaul hasan

Popular Post

বসতঘরের মাটির নিচে মিলল ইয়াবা, মাদক কারবারি গ্রেফতার

বসতঘরের মাটির নিচে মিলল ইয়াবা, মাদক কারবারি গ্রেফতার

Update Time : ০১:৩৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬