Dhaka ১০:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ

  • আশরাফুল আলম
  • Update Time : ০১:০০:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪
  • ২৬৯ Time View

আজ পহেলা ডিসেম্বর ২০২৪, বাংলাদেশ টেলিভিশন ও বেতারের নিয়মিত মরমী কণ্ঠশিল্পী এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে তার পরিবারের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

সকালে নেত্রকোণার কেন্দুয়া উপজেলার জুড়াইল গ্রামে মরহুমের কবর প্রাঙ্গণে সূরা ফাতেহা পাঠ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া তার নিজ বাড়িতে কোরআন তিলাওয়াত এবং বাদ আছর মসজিদে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুমের পরিবার আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীদের উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বিনীত আহ্বান জানিয়েছেন।

আব্দুল জব্বার ১৯৫৪ সালের ১ জানুয়ারি কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের জুড়াইল গ্রামের এক সম্ভান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

তিনি শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক ক্ষেত্রে গুরত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি কেন্দুয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের অর্থ কমান্ডার, নওপাড়া উচ্চ বিদ্যালয়ের তিনবারের সহ-সভাপতি এবং কেন্দুয়া ঝংকার শিল্পী গোষ্ঠীর উপদেষ্টা সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

md rezaul hasan

Popular Post

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ

Update Time : ০১:০০:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪