
প্রকাশের সময় 08/09/2026
ইতালিতে হামলা ও হেনস্তার শিকার হয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তাঁকে পানি, কোমল পানীয় ও ডিম ছুড়ে মারা হয়েছে, শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
বাঁধন আরও জানান, তাঁর হাত থেকে মুঠোফোন ফেলে দেওয়া হয়েছে। ঘটনার সময় তাঁর ভাইয়ের শিশুসন্তানও সঙ্গে ছিল। হামলার পর স্থানীয় থানায় অভিযোগ করেছেন তিনি।
বাঁধনের অভিযোগ, ২০২৪ সালের জুলাই–আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে তাঁর সক্রিয় ভূমিকার কারণেই তাঁকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। হামলাকারীদের কয়েকজন নিজেদের আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) ও ছাত্রলীগের (নিষিদ্ধ) কর্মী এবং ‘বঙ্গবন্ধুর সৈনিক’ হিসেবে পরিচয় দিয়েছেন বলে জানান তিনি।
অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় সরকার কী ব্যবস্থা নেবে, তা সংসদে জানতে চেয়েছেন সংরক্ষিত নারী আসনে বিএনপির সংসদ সদস্য জহরত আদিব চৌধুরী। আজ সংসদে বিষয়টি তুলে ধরে হামলার ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।
পরবর্তিতে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সংসদে উত্তাপন করেন এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে বিষয়টি নিয়ে ব্যবস্থা নিবেন সেটা জানতে চাওয়া হয়।
Reporter Name 








