Dhaka ০৪:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আটপাড়ায় প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশের সময় 25/07/2026

নেত্রকোনার আটপাড়া উপজেলায় প্রাথমিক শিক্ষার সার্বিক মানোন্নয়ন এবং শিক্ষার গুণগত উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ও নেত্রকোনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী এমপি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহনূর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা অংশগ্রহণ করেন। শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ উন্নত করা, শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি এবং প্রাথমিক শিক্ষাকে আরও কার্যকর করার বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

বিশেষ অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন ময়মনসিংহ বিভাগের উপ-পরিচালক (প্রাথমিক শিক্ষা) মুহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আজম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মমতাজ বেগম এবং আটপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুবায়েদ আলম। এছাড়াও শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. রফিকুল ইসলাম হিলালী এমপি বলেন, “শিক্ষার গুণগত মানোন্নয়নই একটি উন্নত ও সমৃদ্ধ জাতি গঠনের ভিত্তি। বর্তমান প্রজন্মকে দক্ষ, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে মানসম্মত প্রাথমিক শিক্ষার কোনো বিকল্প নেই। এজন্য শিক্ষক, অভিভাবক, প্রশাসন ও জনপ্রতিনিধিদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, শিশুদের জন্য একটি নিরাপদ, আধুনিক ও আনন্দময় শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণে তিনি সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবেন।

সভায় বক্তারা প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সকলের সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন এবং আগামী প্রজন্মকে একটি দক্ষ, আলোকিত ও সমৃদ্ধ ভবিষ্যৎ উপহার দিতে আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

md rezaul hasan

Popular Post

আটপাড়ায় প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আটপাড়ায় প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Update Time : ০৩:১৪:২০ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬