Dhaka ০৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আবারও দাম বাড়লো এলপিজি গ্যাসের

  • Reporter Name
  • Update Time : ০৫:২৯:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০২৪
  • ৩৩১ Time View

প্রকাশের সময় 03/03/2024

দেশে ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ১২ কেজিতে এবার ৮ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এর আগের মাসে এটি ৪১ টাকা বেড়েছিল।

ঘোষিত নতুন দর আজ রোববার সন্ধ্যা ছয়টা থেকে কার্যকর হবে। মার্চ মাসের জন্য প্রতি ১২ কেজির সিলিন্ডারের দর নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪৮২ টাকা। গত ফেব্রুয়ারিতে দাম ছিল ১ হাজার ৪৭৪ টাকা। এলপিজির ১২ কেজি সিলিন্ডার সবচেয়ে বেশি ব্যবহৃত হয় গৃহস্থালির কাজে।

আজ বিইআরসি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নতুন দর জানানো হয়। সংস্থাটি প্রতি মাসেই এলপিজির দাম নির্ধারণ করে। তবে সব জায়গায় কার্যকর হতে দেখা যায় না। বিইআরসির চেয়ারম্যান মো. নূরুল আমিন নতুন এই দর ঘোষণা করেন।বিশ্ববাজারে এলপিজির দাম বাড়েনি, ডলারের দামও কিছুটা কমেছে; তবে এলপিজি পরিবহন ভাড়া বেড়ে যাওয়ার কারণে দেশের বাজারে দাম বেড়েছে বলে জানিয়েছে বিইআরসি। আমদানিকারক কোম্পানির চালান (ইনভয়েস) মূল্য থেকে গড় করে পুরো মাসের জন্য ডলারের দাম হিসাব করে বিইআরসি।

২০২১ সালের এপ্রিল মাস থেকে এলপিজির দাম নির্ধারণ করে আসছে বিইআরসি। এলপিজি তৈরির মূল উপাদান প্রোপেন ও বিউটেন বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। প্রতি মাসে এলপিজির এ দুই উপাদানের মূল্য প্রকাশ করে সৌদি আরবের প্রতিষ্ঠান আরামকো। এটি সৌদি কার্গো মূল্য (সিপি) নামে পরিচিত। এই সৌদি সিপিকে ভিত্তিমূল্য ধরে দেশে এলপিজির দাম সমন্বয় করে বিইআরসি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

md rezaul hasan

Popular Post

জনগণের প্রত্যাশা বাস্তবায়নে কাজ করব — ইউএনও সানজিদা চৌধুরী

আবারও দাম বাড়লো এলপিজি গ্যাসের

Update Time : ০৫:২৯:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০২৪