Dhaka ০১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ায় বজ্রপাতে দুইজনের মৃত্যু

প্রকাশের সময় 18/06/2026

নেত্রকোণার কেন্দুয়ায় পৃথক পৃথক স্থানে বজ্রপাতে শামসুল হুদা (৫৫) ও আশরাফুল ইসলাম (৩০) নামে দুই জনের মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার (১৮ জুন) সকালের দিকে কেন্দুয়া  উপজেলার দিঘলী ও ডাউকি গ্রামে।
মৃত শামসুল হুদা উপজেলার মাসকা ইউনিয়নের দিগলী গ্রামের সুরুজ আলীর ছেলে অপরজন আশরাফুল ইসলাম ডাউকি গ্রামের বেদেনা আক্তারের ছেলে।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, দিঘলী গ্রামের শামসুল হুদা বৃহস্পতিবার ভোরে গ্রামের পাশের মোড়াইল বিলে মাছ ধরতে যায়। সকাল ৬টার দিকে বৃষ্টি চলাকালে হঠাৎ বজ্রপাতের শামসুল হুদা ঘটনাস্থলেই মারা যায়। অপরদিকে ডাউকি গ্রামের আশরাফুল ইসলাম দীর্ঘদিন ধরে মানসিক রোগে আক্রান্ত ছিলেন। তার মাও একই রোগে ভুগছেন। বৃহস্পতিবার সকালে সান্দিকোনা গ্রামের শ্মশান সংলগ্ন একটি খালের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনিও বজ্রপাতে মারা গেছেন।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মেহেদী মাকসুদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নেত্রকোনার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বজ্রপাতে দুই জনের লাশ দাপন কাপনের জন্য সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক প্রত্যেক পরিবারকে নগদ ২০ হাজার টাকা প্রদান করা হয়েছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

md rezaul hasan

Popular Post

জনগণের প্রত্যাশা বাস্তবায়নে কাজ করব — ইউএনও সানজিদা চৌধুরী

কেন্দুয়ায় বজ্রপাতে দুইজনের মৃত্যু

Update Time : ০২:১১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬