Dhaka ০৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দূর্গাপুরে নদীতে গোসল করতে নেমে নিখোঁজঃ ৫ ঘন্টা পর মরদেহ উদ্ধার

প্রকাশের সময় 09/06/2026

নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে গোসল করতে নেমে আশিক (২০) নামে এক যুবক নিখোঁজ হওয়ার ৫ ঘন্টা পর তার মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার (০৯ জুন) দুপুরে দূর্গাপুর উপজেলার শিবগঞ্জ ঘাট এলাকায়।
আশিক দুর্গাপুর উপজেলার গাওকান্দিয়া ইউনিয়নের ঈশ্বরখলা কান্দিয়া গ্রামের খোশ মাহমুদের ছেলে।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায় , আশিক ঢাকার এক গার্মেন্টসে চাকুরী করে। ঈদের ছুটিতে সে বাড়িতে বেড়াতে এসেছে। আজ মঙ্গলবার সকালে সে তার বড় ভাই ওমর ফারুকের বাড়িতে বেড়াতে এসেছিলেন। ওমর ফারুক তেরি বাজার ঘাট থেকে শিবগঞ্জ বাজার ঘাটে নৌকার মাঝি হিসেবে কাজ করেন। আশিক তার বড় ভাই ওমর ফারুকের ছেলেকে নিয়ে শিবগঞ্জ ঘাটে সোমেশ্বরী নদীতে গোসল করতে নামলে এক পর্যায়ে স্রোতে তলিয়ে যায়। ওমর ফারুকের ছেলে বিষয়টি বাসায় গিয়ে তার বাবা মাকে জানলে তারা আশপাশের লোকজনকে নিয়ে নদীতে খোজাখুজি শুরু করে কোথাও তার খোঁজ না পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়।  পুলিশ ও ফায়ার সর্ভিসের ডুবুরি দল  ঘটনাস্থলে পৌঁছে নদীতে দীর্ঘ ৫ ঘন্টা তল্লাশি চালিয়ে বিকাল ৫টার দিকে আশিকের মরদেহ উদ্ধার করে।
এ ব্যাপারে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি  ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনী প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

md rezaul hasan

কেন্দুয়ায় দুর্বৃত্তের আগুনে বাক প্রতিবন্ধী নারীর বসতঘর পুড়ে ছাই

দূর্গাপুরে নদীতে গোসল করতে নেমে নিখোঁজঃ ৫ ঘন্টা পর মরদেহ উদ্ধার

Update Time : ১১:০৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬