Dhaka ১২:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নেত্রকোণায় ধর্ষণের শিকার হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, ধর্ষকের শাস্তির দাবীতে মানববন্ধন

  • রাজীব সরকার
  • Update Time : ০৫:১২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪
  • ১৯৩ Time View

প্রকাশের সময় 13/08/2024

নেত্রকোণার বারহাট্টায় ধর্ষনের শিকার হয়ে রুপগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক শিক্ষার্থী বিষ পানে আত্মহত্যা ঘটনায় নেত্রকোণায় মানববন্ধন হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে জনসচেতনতায় তারুণ্যে নেত্রকোণা ও সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন হয়। এসময় ভিকটিম ইতি আক্তারের মা, ভাইসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন এবং ধর্ষক আকাশ হোসেন প্রান্তরকে দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবী জানান তারা।

পরিবারের দাবী, গত ২০জুলাই দুপুরে ভিকটিম ইতি আক্তার প্রাইভেটে যাওয়ার সময় সুসং ডহরপাড়া এলাকার মৃত লিটন মিয়ার ছেলে আকাশ হোসেন প্রান্তর তাকে ধর্ষণ করে। বাড়ি ফিরে ঐদিন বিকেলেই কীটনাশক সেবনে আত্মহত্যার চেষ্টা চালায় ইতি। পরে ২২ জুলাই ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

md rezaul hasan

নেত্রকোনায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

নেত্রকোণায় ধর্ষণের শিকার হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, ধর্ষকের শাস্তির দাবীতে মানববন্ধন

Update Time : ০৫:১২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪