Dhaka ০৬:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নেত্রকোনায় দুই দিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

প্রকাশের সময় 14/05/2024

“বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি ঁ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনায় শুরু হয়েছে দুই দিন ব্যাপী ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৮ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড।

আজ মঙ্গলবার সকাল ১০টায় নেত্রকোনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে।

জেলা প্রশাসক শাহেদ পারভেজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করেন নেত্রকোনা -২ (সদর বারহাট্টা ) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট অসিত কুমার সরকার সজল, পুলিশ সুপার ফয়েজ আহমেদ পিপিএম-সেবা,

পৌর মেয়র আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইটিসি) সুখময় সরকার ও বিদ্যালয়ের প্রধান শিক্ষকা স্বপ্না রানী সরকার।

অনুষ্ঠানে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে সবার আগে স্মার্ট নাগরিক গড়ে তুলতে হবে। স্মার্ট নাগরিক গড়ে তুলতে হলে নতুন প্রজন্মকে বিজ্ঞান মনস্ক জাতি হিসেবে গড়ে তুলতে হবে। স্কুল পর্যায় থেকে শিক্ষার্থীদের বেশী করে বিজ্ঞান চর্চা ও নতুন নতুন উদ্ভাবনের উপর সর্বাধিক গুরুত্ব দিতে হবে। তিনি স্মার্ট বাংলাদেশ বিনির্মানে ছাত্র শিক্ষক অভিভাবক সহ সমাজের সকল শ্রেণি পেশার মানুষকে এগিয়ে আসার আহবান জানান।

মেলায় ১০ উপজেলার বিজয়ী শিক্ষার্থীরা তাদের নতুন নতুন উদ্ভাবনী নিয়ে বিজ্ঞান মেলায় অংশ গ্রহণ করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

md rezaul hasan

নেত্রকোনায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

নেত্রকোনায় দুই দিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

Update Time : ১০:৫৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪