Dhaka ১১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

নেত্রকোনায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন 

প্রকাশের সময় 18/04/2024

” প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ  ও প্রদর্শনী ২০২৪ শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় নেত্রকোনা সদর উপজেলা প্রাণিসম্পদ  দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে প্রাণিসম্পদ  দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এই  সেবা সপ্তাহ ও প্রদর্শনীর আয়োজন করে।
নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী অফিসার তানিয়া তাবাসসুম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন নেত্রকোনা -২ (নেত্রকোনা সদর -বারহাট্টা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ৭৫ এর প্রতিরোধ যোদ্ধা এডভোকেট অসিত কুমার সরকার সজল, নেত্রকোনা পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম খান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ওয়াহেদুল আলম, নেত্রকোনা মডেল থানার ওসি (তদন্ত ) আনিসুল আশেকীন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক উপজেলা কমান্ডার আইয়ুব আলী, স্বাগত বক্তব্য রাখেন নেত্রকোনা সদর উপজেলার ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নুসরাত জাহান মুনা ও খামারী আব্দুস সোবহান খান প্রমূখ।
অনুষ্ঠানে শ্রেষ্ঠ খামারিদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। প্রদর্শনীতে উন্নত জাতের গরু, ছাগল, ভেড়া, হাস, মুরগী কবুতর সহ ৩০টি বিভিন্ন ধরনের স্টল স্থান পায়।
পরে প্রধান অতিথি প্রত্যেকটি স্টল পরিদর্শন করে খামারিদেরকে আরো বেশী করে গবাদিপশু লালন পালনে এগিয়ে আসার আহবান জানান।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

md rezaul hasan

Popular Post

নেত্রকোনার প্রধান নদীগুলির সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনার সম্ভাব্যতা সমীক্ষা শীর্ষক কর্মশালা

নেত্রকোনায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন 

Update Time : ০৬:০০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪