Dhaka ১২:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

নেত্রকোনায় মশাল মিছিলঃনিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৭ নেতাকর্মী আটক

প্রকাশের সময় 08/11/2025

নেত্রকোনায় নির্মাণাধীন বাইপাস সড়কে হঠাৎ মশাল মিছিল থেকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৭ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে সদর উপজেলার বাইপাস সড়কের চল্লিশা-দুধকুড়া অংশ থেকে তাদেরকে আটক করা হয়।
নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ কাজী শাহ্ নেওয়াজ সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা মডেল থানা পুলিশ শুক্রবার গভীর রাতে নেত্রকোনা বাইবাস সড়কে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা মশাল মিছিল করার সময় ঘটনাস্থল থেকে সাতজন নেতাকর্মীকে আটক করে।
আটকরা হলেন— আলম মিয়া,  মোঃ আরিফ মিয়া, ইব্রাহিম খলিল, জোনায়েদ হাসান রাফি, শাহাদাত রহমান সিয়াম, সাকিবুল ইসলাম, রিয়াদ মিয়া।
আটককৃত সবাই নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মী। তারা সবাই সদর উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।
আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

md rezaul hasan

Popular Post

নেত্রকোনার প্রধান নদীগুলির সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনার সম্ভাব্যতা সমীক্ষা শীর্ষক কর্মশালা

নেত্রকোনায় মশাল মিছিলঃনিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৭ নেতাকর্মী আটক

Update Time : ০৪:০৭:১৭ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫