Dhaka ০৫:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানঃ ৯০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

প্রকাশের সময় 23/12/2025

নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কলমাকান্দা উপজেলার ভারতীয় সীমান্তবর্তী গৌরীপুর এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৯০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে।
নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হক সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর মোঃ
আল আমিন এর নেতৃত্বে একটি টিম গতকাল সোমবার (২২ ডিসেম্বর) দিবাগত রাত ১০টার দিকে কলমাকান্দা উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী গৌরীপুর এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৯০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃত মাদক ব্যবসায়ী হলেন গৌরীপুর গ্রামের মৃত মোন্তাজ উদ্দিনের পুত্র মোঃ মামুন মিয়া(৩১)।
এ ব্যাপার ইন্সপেক্টর আল আমিন বাদী হয়ে আটক মামুন মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার পর আজ মঙ্গলবার বিকালে তাকে আদালতে উপস্থাপিত করা হলে বিজ্ঞ বিচারক তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

md rezaul hasan

নেত্রকোনায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানঃ ৯০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

Update Time : ০২:৫৬:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫