Dhaka ১০:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

নেত্রকোনার মোহনগঞ্জে ধলাই নদীতে নৌকাডুবিঃ নিখোঁজ দুই শ্রমিকের মরদেহ উদ্ধার

প্রকাশের সময় 06/08/2025

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার আদর্শনগরে হাওর এলাকায় ধলাই নদীতে বালুবাহী ইঞ্জিন চালিত নৌকা ডুবিতে নিখোঁজের ৩৬ ঘন্টা পর দুজন শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
বুধবার বিকাল ৩টার দিকে ডুবে যাওয়া নৌকা থেকে তাদের মরদেহ উদ্ধার করে নেত্রকোণা ডুবুরিরা।
মৃত দুই শ্রমিক হচ্ছে, মোঃ জিয়া (২০) ও মোঃ মারুফ (২৪)। তাদের বাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলার বিভিন্ন গ্রামে।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার দিনগত রাত ৩টার দিকে নৌকা ডুবির ঘটনা ঘটে।
মোহনগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কামরুজ্জামান সুমন জানান, সোমবার রাতে জেলার পূর্বধলা থেকে বালুবাহী নৌযানটি মোহনগঞ্জের আদর্শ নগরে যাচ্ছিল। নৌযানটি মোহনগঞ্জের হাওরের আদর্শ নগরের কাছাকাছি ধলাই নদীতে প্রবল স্রোতের টানে তলিয়ে যায়।
এ সময় নৌযানে থাকা তিনজনের মধ্যে একজন সাঁতরে তীরে উঠে আসতে সমর্থ হন। অপর দুজন নিখোঁজ থাকেন। (মঙ্গলবার) সকালে ময়মনসিংহ থেকে ডুবুরি দল ঘটনাস্থলে পৌছে উদ্ধার তৎপরতা চালালেও ভারি বৃষ্টি ও নদীতে প্রবল স্রোত থাকার কারণে উদ্ধার তৎপরতা কার্যক্রম ব্যাহত হয়৷  আজ বুধবার বিকালে ডুবুরি দল পূনরায় উদ্ধার অভিযান চালিয়ে তাদের দুজনের
মরদেহ উদ্ধার করে।
এ ব্যাপারে মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম এর সাথে যোগাযোগ করা হলে তিনি দুই শ্রমিকের মরদেহ উদ্ধার এর সত্যতা নিশ্চিত করে বলেন, ময়না তদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

md rezaul hasan

Popular Post

নেত্রকোনায় ইমাম খতিব এবং উলামা মশায়েখগনের সাথে বিএনপি প্রার্থী ডাঃ মোঃ আনোয়ারুল হকের মতবিনিময় সভা

নেত্রকোনার মোহনগঞ্জে ধলাই নদীতে নৌকাডুবিঃ নিখোঁজ দুই শ্রমিকের মরদেহ উদ্ধার

Update Time : ০৭:৪৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫