Dhaka ০২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনা জেলা ছাত্রলীগের সভাপতি শাওন গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০৩:২৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪
  • ৩৮৯ Time View

প্রকাশের সময় 02/10/2024

নেত্রকোণা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রবিউল আলম শাওনকে ময়মনসিংহ থেকে  আটক করেছে পুলিশ। মঙ্গলবার (০১ অক্টোবর) রাতে  তাকে আটক করা হয়।

আজ বুধবার (০২ অক্টোবর)  তাকে  নেত্রকোণা মডেল থানায় দায়ের নাশকতাসহ বিস্ফোরক আইনের দুইটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন নেত্রকোণা মডেল থানা পুলিশ।

এ ব্যাপারে নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ জানান, সেপ্টেম্বর মাসের শুরুর দিকে দায়ের করা মামলাগুলোর বাদী পৌর শহরের কাটলি এলাকার আল-আমিন ও সদর উপজেলার বামনমোহা গ্রামের বাসিন্দা সাদেক মিয়া। এই মামলায় নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. শামছুর রহমান লিটন এবং নেত্রকোণা-২ আসনের সাবেক এমপি আশরাফ আলী খান খসরুকেও আসামি করা হয়েছে।

কাজী শাহনেওয়াজ  বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ কোতওয়ালী থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে শাওনকে আটক করা হয়। পরে তাকে নাশকতাসহ  বিস্ফোরক আইনে দায়ের দুটি মামলায় গ্রেফতার দেখিয়ে নেত্রকোণা বিচারিক আদালতে ৭ দিনের পুলিশী হেফাজত ( রিমান্ড) চেয়ে সোপর্দ করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

md rezaul hasan

Popular Post

নেত্রকোনা শহীদ মিনারে প্রবেশ পথে অবৈধ দোকান ঘর ভাঙ্গার উদ্যোগ নিলেন ডাঃ মোঃ আনোয়ারুল হক এম পি

নেত্রকোনা জেলা ছাত্রলীগের সভাপতি শাওন গ্রেপ্তার

Update Time : ০৩:২৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪