Dhaka ০২:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পূর্বধলায় নদীতে ভাসমান অবস্থায় নবজাতক শিশুর মৃতদেহ উদ্ধার

প্রকাশের সময় 29/06/2026

নেত্রকোনার পূর্বধলায় নদীতে ভাসমান অবস্থায় নবজাতক শিশুর  মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার হোগলা ইউনিয়নের হাটখলা বাজার সংলগ্ন  সেতুর নিকটে স্থানীয় এলাকাবাসী সোমবার (২৯ জুন) সকালে কালিহরকান্দা নদীতে ভাসমান অবস্থায় এক নবজাতক শিশুর মরদেহ দেখতে পায়। পরে তা থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কালো শার্টে মোড়ানো ইট দিয়ে ফেলে দেয়া নবজাতকের  মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় এলাকায় ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ ব্যপারে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কে বা কারা নবজাতকের মরদেহ নদীতে ফেলে গেছে, তা এখনো জানা যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

md rezaul hasan

Popular Post

কেন্দুয়ায় ১২ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ দুইজন আটক

পূর্বধলায় নদীতে ভাসমান অবস্থায় নবজাতক শিশুর মৃতদেহ উদ্ধার

Update Time : ০২:৪৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬