Dhaka ০৪:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশী যুবককে পিটিয়ে হত্যা, লাশ পানিতে ভাসিয়ে দিয়েছে ভারতীয় খাসিয়ারা

  • Reporter Name
  • Update Time : ১১:৩২:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪
  • ৩৩৩ Time View

প্রকাশের সময় 03/06/2024

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার নারায়নপুর সীমান্তে মাছ ধরতে যাওয়া নুরুজ্জামান নামে এক বাংলাদেশি যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। স্থানীয়দের ধারণা তাকে মেরে নদীতে ভাসিয়ে দিয়েছে ভারতীয় খাসিয়ারা। রোববার (২ জুন) রাতে তাকে বেঁধে নির্যাতনের ভিডিও দেখে বিষয়টি নিশ্চিত করে গ্রামের মানুষ।

স্থানীয়রা জানান, শনিবার (১ জুন) রাতে নারায়নপুর সীমান্তের কুত্তাখালী সিমান্ত নদীতে মাছ ধরার কথা বলে বাড়ি থেকে বের হয় চিকাডহর গ্রামের নুরুজ্জামান। রাতে আর বাড়ি ফিরেনই সে। পরদিন সকালে একই নদীতেই অন্যরা মাছ ধরতে গিয়ে নুরুজ্জামানের মরদেহ ভেসে থাকতে দেখে। পরে তারা পুলিশ ও তার পরিবারের সদস্যদের খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

একপর্যায়ে, রাত নয়টার দিকে ভারতীয় খাসিয়াদের এক যুবককে নির্যাতনের একটি ভিডিও দেখে গ্রামের মানুষ নিশ্চিত হয় সেই যুবকই নুরুজ্জামান। ভিডিওতে দেখা যায় কয়েকজন খাসিয়া যুবক নুরুজ্জামানকে বেধে বেদড়ক মারধর করছে। পরে তাকে ঝুলিয়ে নিয়ে যেতে দেখা যায়। গ্রামের মানুষের ধারণা তাকে পিটিয়ে হত্যা করে আবার নদীতে ফেলে যায় ভারতীয় খাসিয়ারা।সূত্র: যমুনা টিভি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

md rezaul hasan

কেন্দুয়ায় দুর্বৃত্তের আগুনে বাক প্রতিবন্ধী নারীর বসতঘর পুড়ে ছাই

বাংলাদেশী যুবককে পিটিয়ে হত্যা, লাশ পানিতে ভাসিয়ে দিয়েছে ভারতীয় খাসিয়ারা

Update Time : ১১:৩২:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪