Dhaka ০১:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মিথ্যা সংবাদ করার প্রতিবাদের সংবাদ সম্মেলন

প্রকাশের সময় 08/07/2024

নেত্রকোনার মদনে মিথ্যা সংবাদ প্রকাশ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেণ পিআইসি কমিটি। দৈনিক সকালের সময় নামক একটি পত্রিকায় রবিবার মদন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়। সেই মিথ্যা সংবাদ এর প্রতিবাদ জানিয়ে রবিবার বিকেলে মদন প্রেস ক্লাব সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করেন পিআইসি কমিটির সভাপতিগণ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে সূত্রে জানা যায়, মদন উপজেলা পরিষদ চত্বর, সরকারি কোয়াটারের সামনে ও পেছনে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ও পাবলিক হল মাঠসহ বিভিন্ন গর্তের মাটি ভরাটের জন্য বিভিন্ন কিস্তিতে পাঁচটি প্রকল্প নেওয়া হয়। এর বিপরীতে পাঁচ লাখ বিশ হাজার টাকা এবং ১০.৩৬ মেঃ টন চাল গম বরাদ্দ দেওয়া হয়। নিয়ম অনুযায়ী প্রকল্পের পিআইসি কমিটি কাজ বাস্তবায়ন করেছেন। রবিবার ঐ পত্রিকায় উপজেলা নির্বাহী কর্মকর্তার ছবি ব্যবহার করে প্রকল্পের পিআইসি বক্তব্য না নিয়ে একটি মিথ্যা সংবাদ প্রকাশ করে। এই মিথ্যা সংবাদ এর প্রতিবাদে রবিবার বিকালে মদন প্রেসক্লাবের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করেন পিআইসির কমিটির সভাপতিগণ।

এ সময় পিআইসি কমিটির সভাপতি মোহাম্মদ হাদিস মিয়া, আনিসুর রহমান, উজ্জল মিয়া তাদের লিখিত বক্তব্যে জানান, আমরা নিয়ম অনুযায়ী কাজ বাস্তবায়ন করেছি। যা উপজেলাবাসী দেখেছেন। কিন্তু আমাদের বক্তব্য না নিয়ে পত্রিকাটি উদ্দেশ্য প্রণোদিতভাবে নির্বাহী কর্মকর্তাকে হেয় প্রতিপন্ন করার জন্য মিথ্যা সংবাদ প্রকাশ করছে। যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা এ ব্যাপারে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেব। এ সময় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

md rezaul hasan

Popular Post

নেত্রকোনার প্রধান নদীগুলির সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনার সম্ভাব্যতা সমীক্ষা শীর্ষক কর্মশালা

মিথ্যা সংবাদ করার প্রতিবাদের সংবাদ সম্মেলন

Update Time : ১২:৩২:২৯ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪