
প্রকাশের সময় 16/12/2025
মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা আর ভালবাসা এবং হানাহানি মুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার দীপ্ত অঙ্গীকারের মধ্যে দিয়ে নেত্রকোনায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।
প্রত্যুষে ৩১বার তোপধ্বনির মধ্যে দিয়ে বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়। সূর্যোদয়ের সাথে সাথে কালেক্টরেট ভবনের সামনে মুক্তিযোদ্ধাদের স্মরণে স্থাপিত স্মৃতিসৌধে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুর রহমান এর নেতৃত্বে জেলা প্রশাসন, পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম এর নেতৃত্বে পুলিশ প্রশাসন, জেলা বিএনপির সভাপতি বিশিষ্ট অর্থোপেডিক্স চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হকের নেতৃত্ব জেলা বিএনপি, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান এর নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদ, জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরীর নেতৃত্বে মুক্তিযোদ্ধা দল, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ও পৌর প্রশাসক মোহাম্মদ আরিফুল ইসলাম সরদার এর নেতৃত্বে পৌর প্রশাসন, সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিক এর নেতৃত্বে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। সকাল ৮টায় জেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় স্টেডিয়ামে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন, ছাত্র ছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ ও মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০টায় পুরাতন কালেক্টরেট ভবনের উন্মুক্ত প্রাঙ্গণে তিন দিন ব্যাপী বিজয় মেলার উদ্বোধন করা হয়। সকাল ১১টায় স্থানীয় পাবলিক হলে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান, বাদ জোহর বিভিন্ন মসজিদ, মন্দির, গীর্জা ও প্যাগোডায় মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও প্রার্থনা, বেলা ২টায় হাসপাতাল, জেলখানা, এতিমখানা ও সরকারী শিশু পরিবারে উন্নতমানের খামার বিতরন, বিকালে মোক্তারপাড়া মাঠে প্রীতি ফুটবল ম্যাচ, কিড্ডি কিংডম পার্কে শিশুদের বিনামূল্যে প্রদর্শন ও সন্ধ্যায় সরকারি বেসরকারি ভবনে আলোকসজ্জা করা হয়।
এ কে এম আব্দুল্লাহ্ 









