Dhaka ১১:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মোহনগঞ্জে পূর্ব শত্রুতার জেরে পুকুরে বিষ প্রয়োগ

  • ইকবাল হোসেন
  • Update Time : ০২:৫৩:২৩ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
  • ৪৮৭ Time View

প্রকাশের সময় 04/08/2025

নেত্রকোনার মোহনগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে জেলার মোহনগঞ্জ উপজেলার সমাজ সহিলদেও ইউনিয়নের মোবারকপুর গ্রামে ঘটনাটি ঘটে।

এঘটনায় ঐ গ্রামের মৃত ইমাম হোসেনের ছেলে জাকির হোসেন ও তার স্ত্রী মিতু আক্তারকে বিবাদি করে মোহনগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন পুকুরের মালিক মোঃ আব্দুল হান্নান।

লিখিত অভিযোগ থেকে জানা যায়, বাদি আব্দুল হান্নানের সাথে বিবাদীদের জমিসহ নানা বিষয়ে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে বিভিন্ন সময়ে বিবাদীরা বাদির ক্ষতি সাধনের পায়তারা করছিল। গত শুক্রবার রাত আনুমানিক আড়াইটার দিকে প্রকৃতির ডাকে সারা দিতে বাড়ির সামনের দিকে গেলে পুকুরপাড়ে অন্ধকারে দুজন মানুষের উপস্থিতি দেখতে পান বাদি আব্দুল হান্নান। তখন তার হাতে থাকা টর্চ লাইট জ্বালিয়ে বিবাদীদেরকে তরল জাতীয় কিছু পুকুরে ঢালতে দেখতে পান। এসময় তাদেরকে হাতে নাতে ধরতে চাইলে তারা দৌড়ে পালিয়ে যান। পরদিন সকালে পুকুরে থাকা মাছ মরে ভেসে উঠলে রাতে পুকুরে বিষ প্রয়োগের বিষয়টি বুঝতে পারেন। এই বিষ প্রয়োগে পুকুরের অন্তত ২লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করেন বাদি।

মামলার বাদি আব্দুল হান্নান জানান, বিবাদীদের সাথে দীর্ঘদিনের শত্রুতা রয়েছে। ইতিমধ্যে মামলা-হামলার ঘটনাও ঘটেছে। শেষ পর্যন্ত পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের ঘটনাও ঘটলো। এঘটনার সুষ্ঠু বিচার দাবী করেন তিনি।

এ ব্যাপারে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, লিখিত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কার্যক্রম চলছে। তদন্ত শেষে ব্যবস্থা গ্রহন করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

md rezaul hasan

Popular Post

নেত্রকোনায় ইমাম খতিব এবং উলামা মশায়েখগনের সাথে বিএনপি প্রার্থী ডাঃ মোঃ আনোয়ারুল হকের মতবিনিময় সভা

মোহনগঞ্জে পূর্ব শত্রুতার জেরে পুকুরে বিষ প্রয়োগ

Update Time : ০২:৫৩:২৩ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫