Dhaka ০৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে নেত্রকোণায় বিক্ষোভ ও মানববন্ধন

Screenshot

প্রকাশের সময় 20/05/2026

২৫০ শয্যা বিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডাঃ মোঃ নাসির ইসলাম এবং কর্তব্যরত নার্স, কর্মচারী ও আনসার সদস্যদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে নেত্রকোণায় বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২০ মে) দুপুরে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল চত্বরে হাসপাতাল কর্তৃপক্ষ এই বিক্ষোভ ও মানববন্ধনের আয়োজন করে।
২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতাল নেত্রকোণার সকল চিকিৎসক, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট, টেকনিশিয়ান, কর্মচারী ও আনসার সদস্যরা এতে অংশগ্রহণ করে। প্রায় ঘন্টাব্যাপি চলে মানববন্ধন।
এসময় বক্তব্য রাখেন, জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ একরামুল হাসান, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ মাজহারুল আমিন, ডাঃ আব্দুল্লাহ আল আরমান, বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস এসোসিয়েশন (বিএমটিএ) নেত্রকোণা জেলা শাখার সভাপতি মোঃ জহিরুল ইসলাম তালুকদার ও সিনিয়র ষ্টাফ নার্স স্মৃতি বেগম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা, প্রথমে তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি এরকম বর্বরোচিত হামলার সাথে সম্পৃক্তদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

md rezaul hasan

কেন্দুয়ায় দুর্বৃত্তের আগুনে বাক প্রতিবন্ধী নারীর বসতঘর পুড়ে ছাই

শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে নেত্রকোণায় বিক্ষোভ ও মানববন্ধন

Update Time : ০৩:৩১:১৮ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬