Dhaka ১২:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ায় নির্যাতিত শিশুর পরিবারের পাশে ইউএনও

প্রকাশের সময় 11/06/2026

নেত্রকোনার কেন্দুয়ায় পাশবিক নির্যাতনের শিকার তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর পরিবারের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল ইসলাম। বৃহস্পতিবার দুপুরে তিনি ভুক্তভোগী শিশুর বাড়িতে গিয়ে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী প্রদান করেন। এ সময় ওসি মেহেদী মাকসুদ, প্রাথমিক শিক্ষা অফিসারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ইউএনও মো. রিফাতুল ইসলাম বলেন, এ ঘটনায় আমরা সবাই মর্মাহত। প্রশাসনের পক্ষ থেকে নির্যাতিত পরিবারের পাশে আছি। তারা যেন সঠিক বিচার পায়, সে বিষয়ে সর্বাত্মক সহযোগিতাসহ ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জানা গেছে, গত শনিবার উপজেলার পানগাঁও গ্রামের আব্দুর রহিম (৫৫) তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ফুসলিয়ে হাওরের একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে পাশবিক নির্যাতন করে। ঘটনার পর স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তির হুমকির মুখে পরিবারটি তাৎক্ষণিকভাবে আইনি সহায়তা নিতে পারেনি।
বিষয়টি জানার পর কেন্দুয়া থানা পুলিশ অনুসন্ধান শুরু করে। পরে সোমবার সন্ধ্যায় শিশুটিকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করা হয়। পরবর্তীতে শারীরিক পরীক্ষার জন্য তাকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল-এ পাঠানো হয়।
এ ঘটনায় মঙ্গলবার ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে আব্দুর রহিমের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। অভিযুক্ত উপজেলার পানগাঁও গ্রামের আব্দুল হেকিমের ছেলে। মামলা দায়েরের পর থেকে তিনি পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

md rezaul hasan

কেন্দুয়ায় দুর্বৃত্তের আগুনে বাক প্রতিবন্ধী নারীর বসতঘর পুড়ে ছাই

কেন্দুয়ায় নির্যাতিত শিশুর পরিবারের পাশে ইউএনও

Update Time : ০৮:২০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬