Dhaka ০৯:০৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ায় পৃথক অভিযানে দুই মাদক কারবারি গ্রেফতার, উদ্ধার ২০০ পিস ইয়াবা

প্রকাশের সময় 27/07/2026

ত্রকোণার কেন্দুয়া উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার দুপুরে পৌরশহরের চন্দ্রগাতি ও আরামবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মোট ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
গ্রেফতাররা হলেন চন্দ্রগাতি গ্রামের মৃত জমির উদ্দিনের ছেলে ফারুক আহম্মেদ পারুল (৪৫) এবং আরামবাগ মহল্লার মৃত মতিউর রহমানের ছেলে আরিফ (৪০)।
কেন্দুয়া থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পারুলের কাছ থেকে ১০০ পিস এবং আরিফের কাছ থেকে আরও ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।
তিনি আরও জানান, গ্রেফতার দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

md rezaul hasan

Popular Post

নেত্রকোনা সরকারি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি আমিরুল , সম্পাদক শিহাব

কেন্দুয়ায় পৃথক অভিযানে দুই মাদক কারবারি গ্রেফতার, উদ্ধার ২০০ পিস ইয়াবা

Update Time : ০৮:১৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬