Dhaka ১১:০২ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গার্মেন্টসের শ্রমিকদের উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে নেত্রকোনায় ছাত্রলীগ নেতা হৃদয় গ্রেফতার

প্রকাশের সময় 10/09/2024

সামাজিক যোগাযোগ মাধ্যমে গার্মেন্টসের শ্রমিকদের উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে নেত্রকোনার কেন্দুয়া থেকে ছাত্রলীগ নেতা ইশতিয়াক আহমেদ হৃদয়কে গ্রেফতার করেছে জেলা পুলিশ। রোববার রাতে তাকে জেলার কেন্দুয়া উপজেলার বাদে আঠারোবাড়ি গ্রাম থেকে গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের মাসুদুজ্জামানের ছেলে। তিনি সম্মিলিত বিশ্ববিদ্যালয়ের অর্ন্তগত নর্দান বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের শিক্ষা ও পাঠ্যক্রম বিষয়ক সম্পাদক।

নেত্রকোনার পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ সোমবার রাত সাড়ে ৮টার দিকে সাংবাদিকদের কাছে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানায়, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গার্মেন্টস শ্রমিকদের উদ্দেশ্যে উস্কানিমূলক বক্তব্য দিয়ে ভাইরাল হয় ছাত্রলীগ নেতা ইশতিয়াক আহমেদ হৃদয়। গোপন সংবাদের ভিত্তিতে কেন্দুয়া থানা পুলিশের একটি টিম গতকাল রোববার রাতে হৃদয়ের গ্রামের বাড়ি বাদে আঠারবাড়ি থেকে তাকে আটক করে। আটক হৃদয়কে কেন্দুয়া থানার একটি নাশকতার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। সোমবার বিকেলে হৃদয়কে নেত্রকোনা আদালতের তোলা হলে বিজ্ঞ বিচারক তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

md rezaul hasan

Popular Post

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

গার্মেন্টসের শ্রমিকদের উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে নেত্রকোনায় ছাত্রলীগ নেতা হৃদয় গ্রেফতার

Update Time : ০২:০৯:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪