
প্রকাশের সময় 04/04/2026
ডেঙ্গু প্রতিরোধে ‘নিজ আঙিনা পরিষ্কার রাখি, দূষণমুক্ত পরিবেশ গড়ি’—এই প্রত্যয় নিয়ে সশরীরে খালের ময়লা পরিষ্কারে নামলেন নেত্রকোনা-২ (সদর বারহাট্টা) আসনের সংসদ সদস্য জেলা বিএনপির সভাপতি বিশিষ্ট অর্থোপেডিক্স চিকিৎসক
অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক।
আজ শনিবার (৪ এপ্রিল ) দুপুরে নেত্রকোনা পৌর শহরের জেল খানা রোড হতে আবু আব্বাস কলেজ পর্যন্ত খালে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি মাসব্যাপী এই পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন।
উদ্বোধনকালে অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ বিভিন্ন রোগ প্রতিরোধে এই কর্মসূচি হাতে নেয়া হয়েছে। এসব রোগের অন্যতম উৎস এডিস মশা। যা ময়লা পানিতে জন্মায়। এ কারণে প্রত্যেককে রোগ থেকে সুরক্ষিত থাকতে ছোট ছোট নদী-নালা, খালবিল ও বসতবাড়ির আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানান।
এ সময় নেত্রকোনা জেলা পরিষদের প্রশাসক এডভোকেট নুরুজ্জামান নূরু, পৌর প্রশাসক মোঃ আরিফুল ইসলাম সরদার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজ উদ্দিন ফারাস সেন্টু বিএনপিনেতা ফরিদ আহমেদ ফকির, পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ কামরুল হক, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শামসুল হুদা শামীম, জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আজহারুল ইসলাম কমল, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোঃ সুলায়মান হাসান রুবেল, সেচ্ছাসেবক দলের নেতা সারোয়ার আলম এলিনসহ ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ কে এম আব্দুল্লাহ্ 
















