Dhaka ০৫:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনা রেকর্ড পরিমাণ বৃষ্টি, নদী ও খাল-বিলে পানি বৃদ্ধি

  • Reporter Name
  • Update Time : ১২:৫৪:২৪ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪
  • ৩৯১ Time View

প্রকাশের সময় 19/06/2024

নেত্রকোনা জেলাসহ সারা দেশে অতি বৃষ্টির ফলে নদ-নদী, খাল, এবং বিলে পানির পরিমাণ বেড়ে যাচ্ছে। জেলার ১০ টি উপজেলায় অতিবৃষ্টির ফলে পানি বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরীর মতো নিম্নঅঞ্চল গুলো।

গত ২৪ ঘণ্টায় আজ সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নেত্রকোনায় ১৯৯ মিলিমিটার। এ ছাড়া হবিগঞ্জে ১৮৮, তেঁতুলিয়ায় ১৫৬, ব্রাহ্মণবাড়িয়া ও রাজারহাটে ১৫৪, শ্রীমঙ্গলে ১৩৬, রংপুরে ১২১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, দেশের চারটি বিভাগের অধিকাংশ জায়গায় ও বাকি চারটির অনেক জায়গায় আজ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আজ বুধবার (১৯ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

md rezaul hasan

Popular Post

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

নেত্রকোনা রেকর্ড পরিমাণ বৃষ্টি, নদী ও খাল-বিলে পানি বৃদ্ধি

Update Time : ১২:৫৪:২৪ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪