Dhaka ০৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মরহুম এডভোকেট আব্দুল কদ্দুছ এর ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে নেত্রকোনায় স্মরণ সভা ও দোয়া মাহফিল

  • Reporter Name
  • Update Time : ০৭:০২:৫০ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
  • ১৭২ Time View

প্রকাশের সময় 22/01/2025

(সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ্)

নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক জিপি মরহুম এডভোকেট আব্দুল কদ্দুছ এর ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যার পর ছোট বাজারস্থ দলীয় কার্যালয়ে নেত্রকোনা জেলা বিএনপি এই স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।

জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খানের সভাপতিত্বে জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা মাসুদের পরিচালনায় স্মরণ সভায় মরহুমের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের নানাদিক তুলে ধরে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জিপি এডভোকেট মাহফুজুল হক, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ মজিবুর রহমান খান, এস এম মনিরুজ্জামান দুদু, জেলা বিএনপির সাবেক মহিলা বিষয়ক সম্পাদক সাবিনা দেওয়ান রুনু, সদস্য এস এম মূসা, শরীফ হায়দার খান পাঠান মনি চেয়ারম্যান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি রাসেল মাহমুদ, জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ্ আল মামুন খান রনি, পৌর যুবদলের সাবেক আহবায়ক নজরুল ইসলাম মিয়া, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জিপুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

স্মরণ সভায় বক্তারা বলেন, এডভোকেট আব্দুল কদ্দুছ ছিলেন শহীদ জিয়ার আদর্শের সূর্য সৈনিক। তিনি সারা জীবন জনমানুষের কল্যাণে রাজনীতি করে গেছেন। তার মৃত্যুতে জাতীয়তাবাদী রাজনীতিতে যে শূণ্যতা দেখা দিয়েছে, তা সহজে পূরণ হবার নয়।

পরে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

md rezaul hasan

কেন্দুয়ায় দুর্বৃত্তের আগুনে বাক প্রতিবন্ধী নারীর বসতঘর পুড়ে ছাই

মরহুম এডভোকেট আব্দুল কদ্দুছ এর ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে নেত্রকোনায় স্মরণ সভা ও দোয়া মাহফিল

Update Time : ০৭:০২:৫০ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫