Dhaka ০৭:২২ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রেমাল রেখে গেছে শুধুই ক্ষত

  • Reporter Name
  • Update Time : ০২:১০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪
  • ৩৭৪ Time View

প্রকাশের সময় 28/05/2024

তাণ্ডব চালিয়ে উপকূল থেকে বিদায় নিয়েছে ঘূর্ণিঝড় ‘রেমাল’। তবে রেখে গেছে ক্ষতের দাগ। তীব্র ঝড় সাথে ভারি বর্ষণ- নিঃস্ব করেছে লাখো মানুষকে। ঘরবাড়ি ও সহায়-সম্বল হারিয়েছে উপকূলের মানুষ। এই ক্ষতি কাটিয়ে কীভাবে তারা পুনরায় নতুন করে মাথা তুলে দাঁড়াবেন সেটি নিয়েই এখন দুশ্চিন্তা তাদের।

সরকারি হিসাব মতে, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে অন্তত ১৯ জেলার মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছেন। এর মধ্যে ৯ জেলায় প্রাণ গেছে ১৪ জনের। আর রাজধানী ঢাকাতে রেমালের প্রভাবে ঝড়-বৃষ্টিতে বিদ্যুতায়িত হয়ে মারা গেছে আরও চারজন।

উপকূলে ‘রেমাল’-এর তাণ্ডবে হাজার হাজার বাড়িঘর ও গাছপালা বিধ্বস্ত হয়েছে। গ্রামীণ সড়ক এবং বেড়িবাঁধ ভেঙে পানিতে ভাসছে শত শত গ্রাম।

এদিকে, ঘূর্ণিঝড় রেমালে বিতরণ লাইন লণ্ডভণ্ড হওয়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে দেশের দুই কোটি ৭০ লাখ গ্রাহক। টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি বলছে, বিদ্যুৎ না থাকায় ৬৪ জেলার ২২ হাজার মোবাইল সাইট (টাওয়ার) অচল হয়ে পড়েছে, যা মোট সাইটের ৪৮ শতাংশের বেশি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

md rezaul hasan

কেন্দুয়ায় দুর্বৃত্তের আগুনে বাক প্রতিবন্ধী নারীর বসতঘর পুড়ে ছাই

রেমাল রেখে গেছে শুধুই ক্ষত

Update Time : ০২:১০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪