Dhaka ০৩:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কলমাকান্দায় বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত

প্রকাশের সময় 05/06/2025

নেত্রকোনা-কলমাকান্দা সড়কের উড়াদিঘী এলাকায় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. জালাল মিয়া (৩০) নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এসময় রিমন মিয়া (২৫) নামের এক যাত্রী আহত হন। নিহত অটোরিকশা চালক কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের গুতুরা উত্তরপাড়া গ্রামের কালাচান মিয়ার ছেলে। বৃহস্পতিবার দুপুরে উড়াদিঘী নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অটোরিকশা চালক জালাল মিয়া বাড়ি থেকে বের হয়ে যাত্রী নিয়ে বারহাট্টা উপজেলার দশদারের দিকে যাচ্ছিলেন। উড়াদিঘী এলাকায় আসা মাত্রই একটি যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। এতে করে চালক জালাল মিয়া অটোরিকশা থেকে ছিটকে গিয়ে সড়কের পাশে পড়ে ঘটনাস্থলেই মারা যান। অন্যদিকে অটোরিকশায় থাকা রিমন মিয়া নামের এক যাত্রী আহত হন। পরে স্থানীয় লোকজন অহত রিমন মিয়াকে উদ্বার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ব্যাপারে বারহাট্টা থানার ওসি মো: কামরুল হাসান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ঘাতক বাসের বিষয়ে খোঁজ করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

md rezaul hasan

কেন্দুয়ায় দুর্বৃত্তের আগুনে বাক প্রতিবন্ধী নারীর বসতঘর পুড়ে ছাই

কলমাকান্দায় বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত

Update Time : ০৫:৪৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫