Dhaka ০১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মদন ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক আটক

প্রকাশের সময় 06/05/2026

নেত্রকোনার মদন উপজেলায় ১১ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক আমান উল্লাহ সাগরকে আটক করেছে র‌্যাব-১৪।
মঙ্গলবার রাতে ময়মনসিংহ জেলার গৌরীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মদন থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, র‌্যাব-১৪ এর একটি দল ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলায় অভিযান চালিয়ে অভিযুক্ত পলাতক শিক্ষক আমান উল্লাহ সাগরকে আটক করে।
আজ বুধবার দুপুরে ময়মনসিংহে সংবাদ সম্মেলনের পর আসামিকে নেত্রকোনা জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
গ্রেফতারকৃত আমান উল্লাহ সাগর মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের পাঁচহার বড়বাড়ি গ্রামের বাসিন্দা এবং স্থানীয় হযরত ফাতেমা তুজ্জহুরা মহিলা কওমি মাদ্রাসার পরিচালক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই মাদ্রাসার ১১ বছর বয়সী এক ছাত্রী ছয় মাসের অন্তঃসত্ত্বা হলে বিষয়টি সামনে আসে। পরে শিশুটির মা গত ২৩ এপ্রিল মদন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে শিক্ষক আমান উল্লাহ সাগর ও তার ভাইকে আসামি করে মামলা দায়ের করেন।
এর আগে শিশুটিকে মদন উপজেলা সদরের একটি ক্লিনিকে পরীক্ষা-নিরীক্ষা করা হলে চিকিৎসকরা নিশ্চিহত করেন যে সে অন্তঃসত্ত্বা।
মামলার পর থেকে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতারের জন্য আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে আসছিল।
এদিকে, ঘটনার মধ্যে মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযুক্ত শিক্ষকের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

md rezaul hasan

কেন্দুয়ায় দুর্বৃত্তের আগুনে বাক প্রতিবন্ধী নারীর বসতঘর পুড়ে ছাই

মদন ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক আটক

Update Time : ০১:১০:০৪ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬