
প্রকাশের সময় 27/07/2026
নেত্রকোণার পূর্বধলায় পুকুরের পানিতে ডুবে আব্দুল্লাহ (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে আজ সোমবার (২৭ জুলাই) দুপুর আনুমানিক সোয়া২টার দিকে পূর্বধলা উপজেলার আগিয়া ইউনিয়নের বুধী গ্রামে।
মৃত আব্দুল্লাহ বুধী গ্রামের মোঃ কাজল মিয়া ও আখি আক্তার দম্পতির ছেলে।
পারিবারিক ও থানা পুলিশ সূত্রে জানা যায়, শিশু আব্দুল্লাহ পরিবারের লোকজনের সাথে দুপুরে খাবার খেয়ে বাড়ির উঠানে খেলা করছিল। এ সময় বাবা মা পারিবারিক কাজে ব্যস্ত ছিল। কিছুক্ষণ পর বাবা মা শিশু আব্দুল্লাহকে কোথাও দেখতে না পেয়ে চারদিকে খোঁজাখুঁজি শুরু করে। খোঁজাখুঁজির এক পর্যায়ে তারই বাড়ির পেছনে প্রতিবেশী নৃপেন্দ্র দাসের পুকুরের পানিতে বাবা কাজল তার ছেলে আব্দুল্লাহকে ভাসতে দেখে চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে তাকে আশংকা জনক অবস্থায় উদ্ধার করে।
পরে শিশু আব্দুল্লাহকে দ্রুত পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করে।
এ ব্যপারে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল্লাহ আল মামুন এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
এ কে এম আব্দুল্লাহ্ 

















