Dhaka ০৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নিমগাছ রোপণের মধ্য দিয়ে প্রথম কর্মদিবস শুরু করলেন নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য

প্রকাশের সময় 30/07/2026

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. খালেদ উজ্জামান নিমগাছ রোপণের মধ্য দিয়ে তার প্রথম কর্মদিবস শুরু করেছেন।

বুধবার (২৯ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে নেত্রকোণা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) ক্যাম্পাসে পৌঁছালে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা ফুল দিয়ে তাকে স্বাগত জানান।

পরে তিনি পৃথকভাবে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে পরিচিতি, শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেন।

মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম, প্রশাসনিক ব্যবস্থাপনা, গবেষণার অগ্রগতি, শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

দুপুর ১২টার দিকে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে একটি নিমগাছ রোপণ করেন। এ সময় তিনি বলেন, একটি আধুনিক বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, দক্ষতা উন্নয়ন এবং ইতিবাচক শিক্ষার পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি পরিবেশ সংরক্ষণেও গুরুত্ব দিতে হবে।

উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইইআর)-এর অধ্যাপক ড. মো. খালেদ উজ্জামানকে নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি গত ২৭ জুলাই আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসরের তারিখ পর্যন্ত যেটি আগে হবে, তিনি উপাচার্যের দায়িত্ব পালন করবেন।

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও জনসংযোগ দপ্তরের টিচার-ইনচার্জ ড. সাদ্দাম হুসাইন বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের প্রত্যাশা, নতুন উপাচার্যের নেতৃত্বে শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা, উদ্ভাবন এবং জাতীয় ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক সক্ষমতা আরও বৃদ্ধি পাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

md rezaul hasan

সৌরবিদ্যুতে বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা

নিমগাছ রোপণের মধ্য দিয়ে প্রথম কর্মদিবস শুরু করলেন নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য

Update Time : ১২:৪২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬