Dhaka ০২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ায় মাদকসহ আটক ১, মোবাইল কোর্টে ৩ মাসের কারাদণ্ড

Screenshot

প্রকাশের সময় 02/08/2026

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ী ইউনিয়নের বঙ্গবাজার এলাকায় ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রবিবার (২ আগস্ট) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পেমই তদন্ত কেন্দ্রের এসআই মোহাম্মদ বাবুল মিয়ার নেতৃত্বে পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় ইয়াবাসহ মো. মিজানুর রহমান খান কায়সার (৫৫) নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। তিনি রোয়াইলবাড়ী ইউনিয়নের কলসাটি গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।

আটকের পর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাঈম-উল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালিত হয়। অভিযুক্ত দোষ স্বীকার করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাকে ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাঈম-উল ইসলাম চৌধুরী বলেন, মাদকের ভয়াবহতা রোধে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

md rezaul hasan

সৌরবিদ্যুতে বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা

কেন্দুয়ায় মাদকসহ আটক ১, মোবাইল কোর্টে ৩ মাসের কারাদণ্ড

Update Time : ১১:৪৮:০৫ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬