
প্রকাশের সময় 18/08/2026
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নেত্রকোনা জেলা শাখার অধীন সদর উপজেলা ও পৌর ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে। জেলা ছাত্রদলের সিদ্ধান্ত অনুযায়ী সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে নতুন এ কমিটি গঠন করা হয়।
মঙ্গলবার (১৮ আগস্ট) নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী ও সাধারণ সম্পাদক শামছুল হুদা শামীমের অনুমোদনে সদর উপজেলা ও পৌর ছাত্রদলের নতুন কমিটি প্রকাশ করা হয়।
অনুমোদিত কমিটিতে সদর উপজেলা ছাত্রদলের সভাপতি হিসেবে গোলাম রাব্বী এবং সাধারণ সম্পাদক হিসেবে রুহুল আমিন খান পাঠান (অন্তর)-কে দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে নেত্রকোনা পৌর ছাত্রদলের সভাপতি হিসেবে রাজন হোসেন, সিনিয়র সহ-সভাপতি জাকারিয়া খান রিজন ও সাধারণ সম্পাদক হিসেবে আশরাফুল আলম দীপকে নির্বাচিত করা হয়েছে।
জেলা ছাত্রদল সূত্রে জানা যায়, সদর উপজেলা ও পৌর ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা এবং নতুন নেতৃত্বের মাধ্যমে ছাত্রদলের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার লক্ষ্যেই এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
নতুন কমিটি ঘোষণার পর নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। নবনির্বাচিত নেতারা সংগঠনের আদর্শ ও দলীয় সিদ্ধান্ত বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী ও সাধারণ সম্পাদক শামছুল হুদা শামীম আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে সদর উপজেলা ও পৌর ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হবে।
সোহেল মিয়া 









