Dhaka ১২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি

প্রকাশের সময় 20/08/2026

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনার কেন্দুয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন প্রজাতির ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন ভূইয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দিন আহমেদ খোকন, উপজেলা কৃষক দলের সভাপতি ও উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মাহবুবুর রহমান খান মহসিন।

কর্মসূচি বাস্তবায়নে নেতৃত্ব দেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইউসুফ খান পাঠান। এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইলিয়াস আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুমান আহমেদ, যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম ভূইয়া অপু, যুগ্ম আহ্বায়ক রবিন আহমেদ, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইমরান হাসান আফজাল, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবুল হুসাইন, সাবেক ছাত্রদল নেতা তোফায়েল আহমেদসহ উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী এবং বিভিন্ন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

বৃক্ষরোপণ কর্মসূচিতে নেতৃবৃন্দ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে সামাজিক ও পরিবেশবান্ধব এ উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

md rezaul hasan

সৌরবিদ্যুতে বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা

কেন্দুয়ায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি

Update Time : ০৬:৫১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬